×
ব্রেকিং নিউজ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৫৫৬৩৪৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেমিট্যান্স প্রবাহে মার্চ মাসে নতুন রেকর্ড হতে যাচ্ছে। চলতি মাসের ১৯ দিনে মোট ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এ সময়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৩১৫ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা বাংলাদেশি টাকায় প্রায় হাজার ১ হাজার ৪৪৬ কোটি ২১ লাখ ৪৩০ টাকা। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। 

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে। 

আর দ্বিতীয় সর্বেচ্চ রেমিট্যান্স এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। তখন প্রায় ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসী কর্মীরা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থপাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে, খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat