×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৪৩৪৫৪৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: পিআইডি
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে। ঈদের আগে কমপক্ষে চারটি দলের সাথে সংলাপে বসবে কমিশন। ঈদের পরে পর্যায়ক্রমে বাকী দলগুলোর সাথে আলোচনা হবে। 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির আলী রীয়াজ এ কথা জানান। আজ শেরেবাংলা নগরে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

ড. আলী রীয়াজ আরো জানান, বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালার ওপর সুনির্দিষ্ট মতামত জানতে ৩৮টি রাজনৈতিক দলের নিকট চিঠি পাঠানো হয়েছে এবং ১৬টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে । 

সময় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশীয় কর্মসূচির পরিচালক পিয়েরে প্রাকাশ এবং প্রতিষ্ঠানটির মায়ানমার ও বাংলাদেশীয় সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat