×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৩৪৫৩৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার রাজশাহীতে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মিজানুর রহমান মিনু সরকারের উদ্দেশে বলেছেন, অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আগামী কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। 

আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর ভাড়ারিপাড়ায় ১৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন, বেকারত্ব সমস্যার সমাধান করে এই আমরা  উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। 

এ সময় মিনু আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের পরই বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। তিনি বলেন, ১৯৯১ সালে স্বৈরাচারকে বিদায়ের পর যেমন বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন এবং পরে তিনি দেশের উন্নয়নে কাজ করেছিলেন। এখন আবারো জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়ী করবে।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তার পতন নিশ্চিত করেছেন, তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতাসহ দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে হাসিনাকে বিদায় করেছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। 

১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat