×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৫
  • ৩৪৪৫৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার মহানগরীর সেন্ট্রাল রোড এবং সুপার মার্কেট সংলগ্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিদেশি কাপড়ের স্বপক্ষে প্রমাণ দেখাতে না পারা, ক্রয় রশিদ না থাকা, নিজস্ব কারখানা না থেকেও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কাপড় বিক্রি করা, অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রি করার অপরাধে ভাই ভাই ট্রেডিংকে ৬ হাজার টাকা, সাফা ক্লথ স্টোরকে ১০ হাজার টাকা, জনতা গার্মেন্টসকে ১০ হাজার টাকা, জমজম ট্রেডিংকে ৭ হাজার টাকা, নিশাত বেনারসিকে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাসসকে জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat