×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৮
  • ৪৩৪৫৩৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন।

নেপিডো থেকে বার্তা সংস্থা এএফপি এখবর জানায়।

এএফপির সাংবাদিকরা দেখেছেন, শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর জান্তা প্রধান মিন অং হ্লাইং নেপিডোর একটি হাসপাতালে আহতদের দেখতে গেছেন।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন হাসপাতালে এএফপিকে বলেন, ‘আমরা আশা করছি, আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত সম্ভব মানবিক সাহায্য পাঠাবেন।’

ভূমিকম্পে হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। তবে জনবিচ্ছিন্ন সামরিক সরকার সাহায্যের জন্য আবেদন করছে। প্রাকৃতিক দুর্যোগের পর মিয়ানমার খুব কমই বৈদেশিক সাহায্যের আবেদন করে। ধারণা করা হচ্ছে, তারা বৃহৎ পরিসরে সাহায্যের জন্য আবেদন করতে পারে।

জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬ টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো- সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিডো ও বাগো।

জাও মিন তুন বলেন, মান্দালয়, নেপিডো ও সাগাইংয়ের রোগীদের জন্য রক্তদান প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat