×
ব্রেকিং নিউজ :
রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার
  • প্রকাশিত : ২০২৫-০৪-০৯
  • ৪৫৬৫৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শুধুমাত্র কতগুলো নৈতিক বাণী মুখস্থ করালে এটা বাস্তব জীবনে প্রতিফলিত হবে-এমনটা কিন্তু আশা করতে পারিনা। আমাদের শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ মাত্রা। এসব শিক্ষার একটি অংশ হওয়া দরকার। নৈতিকতার মানে-তার সঙ্গে যারা আছে তাদের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, পরিবেশের প্রতি মমত্ববোধ, এসব  শিশু বয়সে আয়ত্ব করা প্রয়োজন। তাহলে আশা করতে পারি-ভবিষ্যতে শিশু এদিকে ধাবিত হবে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, নৈতিকতার প্রসঙ্গটা আমাদের স্কুল কার্যক্রমে, শিক্ষকদের আচরণে,ব্যাপ্ত হওয়া প্রয়োজন। শিশুদের পারস্পরিক ইন্টারেকশনের মাধ্যমে এটা ব্যাপ্ত হওয়া উচিত। এভাবেই শুধু অনুশীলনের মাধ্যমে সে নৈতিকতাটাকে আয়ত্ত্ব করতে পারে বা অভ্যাসে পরিণত করতে পারে, যেটা ভবিষ্যৎ জীবনে তাকে চালিত করবে। 

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. শফিউল আজম, গণধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান, শিক্ষক ঐক্য জোটের নেতা জাকির হোসেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার এবং সদস্য মাসুম বিল্লাহ।

ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক, আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ‘মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ বাস্তবায়ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat