×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ২৩৪৫৩৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায়। বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে। তার অভিনীত সিনেমা ‘জ্বিন ৩’ এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে ভৌতিক গল্পের এই সিনেমা দর্শকদের মনে তেমন একটা সাড়া ফেলতে পারেনি বলে সিনেমাপ্রেমীরা বলছেন। 
এদিকে সবকিছুকে পেছনে রেখে বিচে জলকেলিতে মেতেছেন নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ অভিনেত্রী বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগা থেকে শুরু করে ঘুরতে যাওয়াসহ অনেক বিষয় নেটিজেনদের মাঝে শেয়ার করে থাকেন।
এবার কাফতান বিকিনিতে জলকেলিতে মেতে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। শেয়ার করা ছবিতে দেখা যায়, বিচে কাফতান বিকিনিতে ফটোশুট করছেন এ অভিনেত্রী। খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসি যে নেটিজেনদের নজর কেড়েছেন। 
কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। সাইদুল ইসলাম সোহান নামে একজন নেটিজেন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ, আজকের পিক গুলো দেখে খুব ক্রাশ খাইছি।’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ মনোমুগ্ধকর।’
প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat