×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৫৬৪৬৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘কোনো সময়ে’ রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে দেখা করার আশাবাদ ব্যক্ত করেছেন।

সৌদি আরবে রাশিয়ান নেতার সাথে দেখা করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন,  ‘কোনো এক পর্যায়ে পুতিনের সাথে আমার দেখা হবে। ‘আমাদের দেখতে হবে। আমি বলতে চাইছি, আমাদের এখনই সেখানে পৌঁছাতে হবে।’

মে মাসে তার সৌদি আরব সফরের কথা রয়েছে।

এই প্রসঙ্গে তিনি ইউক্রেনের সংঘাতের বিষয়টি তুলে ধরেন।  সহিংসতায় অসংখ্য প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে। 

তিনি আরো বলেছেন,  ‘আমি রাশিয়া এবং ইউক্রেনকে একটি চুক্তি করতে দেখতে চাই। তাদের একটি চুক্তি করতে হবে। আমি আশা করি আমরা রাশিয়া এবং ইউক্রেনের সাথে একটি চুক্তি করতে যাচ্ছি’।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির ধারণাকে সমর্থন করেন তবে কিছু উদ্বেগ রয়ে গেছে যা এখনো অমীমাংসিত, তা প্রথমে সমাধান করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat