×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ২১৩৪৩৩৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার লালমনিরহাট জেলা শহরের কালেক্টর মাঠে আয়োজিত সভায় কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার হতে হবে এবং একই সাথে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই দুটি কাজ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না।

আজ (শনিবার) লালমনিরহাট জেলা শহরের কালেক্টর মাঠে বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে ভালোবাসে, তারা দেশ ছেড়ে পালায় না, দেশের টাকা বিদেশে পাচার করে না। কিন্তু পতিত স্বৈরাচারগোষ্ঠী এ সবই করেছে। ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। এখনো মানুষ নির্যাতন ও চাঁদাবাজির শিকার হচ্ছে।

তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সকলের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগামীতে আমরা এমন দেশ চাই, যেখানে কোনো প্রতিষ্ঠানে যেন পাহারা দেওয়া না লাগে। আমরা বিশ্বাস করি, যারা এ দেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই এ দেশের গর্বিত নাগরিক। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। ধর্মের দোহাই দিয়ে আর বাংলাদেশকে খণ্ড করতে দেওয়া হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশের বুক থেকে চিরতরে ফ্যাসিবাদের নির্মূল দেখতে চাই। আমরা আধিপত্যবাদের কালো ছায়া আর দেখতে চাই না। সীমান্ত হত্যা বন্ধে সরকারের কার্যকর ভূমিকা দেখতে চাই ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই। আরও চাই লালমনিরহাটে কৃষিনির্ভর শিল্পকারখানা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী ও এটিএম আজম খানসহ আরও অনেকে।

এ সময় আরো বক্তব্য রাখেন- লালমনিরহাট ৩ টি  সংসদীয় আসনের জামায়াত মনোনীত সদস্য প্রার্থী পাটগ্রাম-হাতীবান্ধা লালমনিরহাট-১ আসনের বিশিষ্ট শিল্পপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, কালিগঞ্জ-আদিতমারী লালমনিরহাট-২ আসনের জেলা জামায়াতের জেলা সেক্রেটারি  বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ও  লালমনিরহাট সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা হারুন-অর রশিদ।

আজ সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, জেলার পরিত্যক্ত বিমানবন্দর, স্থলবন্দর ও মহাসড়ক ফোর লেন, কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, দলের নিবন্ধন ফেরত, সীমান্তে হত্যা বন্ধ, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের প্রয়োজনীয় সংস্কারসহ ১১ দফা দাবিতে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat