×
ব্রেকিং নিউজ :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ২৩৪৫৪৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের ক্রামাতরস্ক থেকে এএফপি জানায়, তিন বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি হবে সবচেয়ে বড় বিরতি।

তবে যুদ্ধবিরতির আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলেও হামলা বন্ধ করেনি।

তিনি বলেন, 'বিভিন্ন ফ্রন্টলাইনে ইতোমধ্যেই রাশিয়ার ৫৯টি গোলাবর্ষণ এবং পাঁচটি আক্রমণের ঘটনা ঘটেছে।'

জেলেনস্কি জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্দ্র সিরস্কির স্থানীয় সময় সকাল ৬টা (গ্রিনিচ সময় ০৩:০০টা) পর্যন্ত দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তার ভাষ্যমতে, শনিবার মধ্যরাত পর্যন্ত (গ্রিনিচ সময় ২১:০০টা) ছয় ঘণ্টায় রুশ বাহিনী ৩৮৭ বার গোলাবর্ষণ এবং ১৯টি হামলা চালিয়েছে। রুশ ড্রোন ব্যবহার হয়েছে ২৯০ বার।

জেলেনস্কি বলেন, 'সার্বিকভাবে ইস্টারের সকালে আমরা বলতে পারি, রুশ বাহিনী যুদ্ধবিরতির একটি ‘সাধারণ ছাপ’ তৈরি করতে চায়, কিন্তু কিছু জায়গায় তারা এখনো বিচ্ছিন্নভাবে অগ্রসর হওয়ার এবং ইউক্রেনকে ক্ষয়ক্ষতির চেষ্টা করছে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat