×
ব্রেকিং নিউজ :
রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৩৪৪৫৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত
বলিউডের নন্দিত অভিনেত্রী আমিশা প্যাটেল প্রায় সময়ই নেটিজেনদের আলোচনার বিষয়। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। ৪৯ বছর বয়সেও নিজের স্টাইল ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। কিন্তু এবার দুবাইতে ছুটি কাটাতে গিয়ে কিছু নতুন ছবি সামনে আনেন আমিশা। আর সে থেকেই এবার সৃষ্টি হলো নানা জল্পনা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হযেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব আমিশা প্যাটেল। মাঝে মধ্যেই নানা পোস্ট করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার সেখানেই একটি ছবি পোস্ট করলেন আমিশা। যেখানে সবুজ মনোকিনিতে নজর কাড়েন তিনি। আর ছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’
কারণ, সেই ছবিতে দেখা যাচ্ছে, আমিশার হাতে একটি ম্যাঙ্গো আইসক্রিম, খোলা চুলে, মাথায় টুপি ও চোখে সানগ্লাসে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন। তবে বিশেষভাবে চোখে পড়েছে তার পেট, যা দেখে কেউ কেউ ‘বেবি বাম্প’ বলে দাবি করেছেন। কেউ লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভুল?’ আবার অন্য একজন লিখেছেন, ‘হে ভগবান, বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা?’- এ ধরনের নানা মন্তব্যে এখন আমিশাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে।
যদিও এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আমিশা। তবে মাঝে কিছুদিন জল্পনা ওঠে, নির্বাণ বিড়লা নামের ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী। এর আগে তাদের যুগলবন্দি এক ছবিতে দেখা যায়, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat