×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ২৩৪৩২৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার সীমান্তের হাড়দ্দাহ গ্রামে অসহায় ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা জেলার সদর উপজেলায় আজ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে বসবাসকারী গরীব, দুঃস্থ এবং অসহায় ব্যক্তিদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, এ সময় হাড়দ্দহ গ্রামের ১১৮ জন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু- যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৬৬ এবং শিশু রোগী ৩৬ জন চিকিৎসকের পরামর্শ নেন এবং ওষুধ গ্রহণ করেন।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্ত পাহারা দেয়ার পাশাপাশি মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat