×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৬৭৬৫৭০৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা সোমবার ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে গত মাসে ১৫ জন উদ্ধারকর্মী হত্যার ঘটনাকে ‘সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড’ অভিহিত করে সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’র কাছে ইসরাইলকে আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘একজন প্যারামেডিকের ধারণ করা ভিডিও প্রমাণ করে যে ইসরাইলি দখলদার বাহিনীর বক্তব্য মিথ্যা ও তারা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করেছে।’

হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে ইসরাইলের নতুন হামলারর কয়েকদিন পর, ২৩ মার্চ ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফার কাছে দুর্যোগের আহ্বানে সাড়া দিতে গেলে চিকিৎসক ও অন্যান্য উদ্ধারকর্মী নিহত হন।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ ও ফিলিস্তিনি উদ্ধারকারীরা জানায়, নিহতদের মধ্যে আটজন রেড ক্রিসেন্ট কর্মী, গাজা বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থার ছয়জন ও ফিলিস্তিনি শরণার্থীর জাতিসংঘ ত্রাণ ও কর্ম সংস্থা  (ইউএনআরডব্লিউএ)-এর একজন কর্মচারি ছিলেন। 

এই ঘটনার আন্তর্জাতিক নিন্দা জানানো হয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার প্রকাশিত এই ঘটনার একটি ইসরাইলি সামরিক তদন্তে ‘দেশটির সৈন্যদের মৃত্যুদণ্ড কার্যকর করার’ বা ‘নির্বিচারে গুলি চালানোর’ দাবির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে অপারেশনাল ব্যর্থতার কথা স্বীকার করেছে এবং একজন ফিল্ড কমান্ডারকে বরখাস্ত করেছে।

নিহতদের মধ্যে পূর্বে নয়জন যোদ্ধা থাকার দাবি সংশোধন করে এতে বলা হয় নিহতদের মধ্যে ছয়জন যোদ্ধা ছিল।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এই প্রতিবেদনটিকে ‘মিথ্যায় পূর্ণ’ বলে নিন্দা করেছে। রেড ক্রিসেন্টের মুখপাত্র নেবাল ফারসাখ এএফপিকে বলেন, ‘এটি অবৈধ ও অগ্রহণযোগ্য, কারণ এটি হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেয় এবং ফিল্ড কমান্ডের ব্যক্তিগত ত্রুটির দায় চাপিয়ে দেয়। তবে, সত্য সম্পূর্ণ ভিন্ন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat