×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৪৩৫৬৭০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা।
সিরাজগঞ্জ জেলায় আজ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা পরিদর্শন ও উদ্বোধন করা হয়েছে।

সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধনী আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইদী রহমান, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মো. মশকর আলী। এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষক, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়। মেলায় ২০টি স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপণপদ্ধতি , নিয়মাবলির ও  লিফলেট, প্রদর্শন করা হয়েছে। এছাড়াও  মালচিং পদ্ধতি বসতবাড়ি সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat