×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৩৫৪৬৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যিক অচলাবস্থা টেকসই নয় বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি আশা প্রকাশ করেছেন, চলমান পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের তীব্রতা শিগগিরই হ্রাস পাবে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জেপিমর্গান আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ দুটি একে অপরের আমদানিতে যে বিশাল শুল্ক আরোপ করেছে তা পারস্পরিক বাণিজ্য নিষেধাজ্ঞার শামিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর এ বছরের শুরুতে ওয়াশিংটন ও বেইজিং পরস্পরের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করে।

জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর চীনের বহু পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর পেছনে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ফেন্টানিল সরবরাহ চেইনে চীনের ভূমিকা ও বেইজিংয়ের 'অন্যায্য বাণিজ্যিক চর্চা'। এর জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করে।

রুদ্ধদ্বার ওই বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছেন, বেসেন্ট বলেছেন, শিগগিরই তিনি উত্তেজনা প্রশমনের আশা করছেন এবং এই সম্ভাবনা বাজারে কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ওই রুদ্ধদ্বার বৈঠকটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভার পাশাপাশি অনুষ্ঠিত হয়। তবে এটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। বেসেন্টের মন্তব্যের খবর প্রকাশের পরপরই ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বগতি দেখা যায়। 

মার্কিন অর্থমন্ত্রী আরও বলেছেন, দিনের শেষে বেইজিংয়ের সঙ্গে একটি বড় চুক্তি সম্ভব। তবে সেজন্য ‘ন্যায্য বাণিজ্যের’ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং চীনকে তার অর্থনীতির ভারসাম্য পুনরুদ্ধার করতে হবে।

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়।

এই সপ্তাহে যখন বিশ্বব্যাপী অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ওয়াশিংটনে জড়ো হয়েছেন, তখন সকলের নজর রয়েছে ট্রাম্পের নতুন ও ব্যাপক শুল্ক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য আলোচনা কতটা অগ্রসর হয় তার দিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat