×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৪৩৪৫৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি
দেশের সুবিধা বঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ বুধবার ঢাকার আর্মি গলফ ক্লাবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক বিজনেস টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাঁচ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন সেক্টরে যে দুর্বৃত্তায়ন হয়েছিল, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর থেকে মুক্ত ছিলো না। দেশের বিভিন্ন প্রান্তে ভিজিটকালে তার অনেক প্রমাণ পেয়েছি।’ 

উপকারভোগী নির্বাচন করতে বিগত সময়ে ব্যাপক অনিয়ম হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকালে জুট মিলের মালিকের টিসিবি কার্ড দেখেছি, পাঁচতলা বাড়ির মালিকের এবং প্রশাসনে কর্মরতদের বাড়িতে ও তিনটি কার্ড দেখতে পেয়েছি।

তিনি বলেন, ‘বিভিন্ন অঞ্চলে গিয়ে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি, সেখান থেকে মনে হয়েছে মানুষের মনে সরকারের ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের ওপর যে আস্থা, সেটা কখনই কাজ করবে না, যদি যোগ্য লোক দেখে প্রতিদিন তার অধিকার অতিক্রম করছে (বঞ্চিত করছে) দুর্বৃত্তরা এবং এই দুর্বৃত্তায়ন সামাজিকভাবে সামগ্রিকভাবে আমাদের পিছিয়ে দিচ্ছে।’

টিসিবির কার্যক্রমে পরিবর্তন আনার আকাঙ্ক্ষা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার কর্মকালে টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই।

এক কোটি পরিবারের জন্য সরকার ১২/১৪ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই টাকার যোগ্য ব্যবহার দেখতে চাই। এটার জন্য যোগ্য উপকারভোগী নির্বাচন করতে চাই এবং একই সঙ্গে এই টাকায় অধিক পণ্য ক্রয় করতে চাই। সেজন্য ব্যবসায়ীদের টিসিবির কাজের সঙ্গে অংশগ্রহণ দেখতে চাই। এর মধ্যে দিয়ে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধি পাবে, মানুষ তার যোগ্য স্থান ফিরে পাবেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat