×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৭৬৬৫৮০২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিপিডি’র সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ছবি : সিপিডি
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ দেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের সুযোগ তৈরি করেছে। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দেশে এফডিআইয়ের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে বিনিয়োগের পরিসংখ্যানে বৈসাদৃশ্য ছিল। কারণ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় মাত্র ১১ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই এসেছিল। কিন্তু এতে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের আকর্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat