×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ২৩৩৪৩৫৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ইনানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি: আইএসপিআর
জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার ইনানী নৌ কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানিয়েছে, চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে আজ ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। 

ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী-পুরুষসহ প্রায় সাত শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে।

ইনানীতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 

বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat