×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৪৩৫৪৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার জানিয়েছে, খান ইউনিস শরণার্থী শিবিরে রাতভর ইসরাইলি হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বছর বয়সী তিনটি শিশুও রয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ভোর ৩টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শিবিরে আল-বায়রাম পরিবারের বাড়িতে এই বোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন।

বাসাল এএফপি-কে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজনকে শনাক্ত করা হয়েছে এবং এরা সকলেই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে এক বছরের একটি ছেলে ও এক মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

এএফপি’র সঙ্গে যোগাযোগ করা হলে, ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

শুক্রবার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল জুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। গত ২ মার্চ থেকে অঞ্চলটিকে ইসরাইল সম্পূর্ণভাবে অবরোধ করে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat