×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ২৩৩৪৩৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুনাক সমাবেশ ও  আনন্দমেলায় চতুর্থ সেরা নির্বাচিত হয়েছে বাগেরহাট পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি।

‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা ইউনিট পুনাকের আয়োজনে রাজারবাগ মাঠে বিভিন্ন প্রকারের স্টল দেওয়া হয়। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই স্টলগুলোর উপস্থাপনা শৈলী, সাজসজ্জা, পণ্যের ধরণ ও মানসহ সার্বিক বিষয় বিবেচনা করে জুরি বোর্ড প্রত্যেক স্টলকে আলাদা আলাদা ‘নম্বর’ প্রদান করে। এর ভিত্তিতে পুনাকের বিজয়ী ইউনিটসমূহকে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ বছর পুনাক আনন্দমেলা বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশাল মেট্রো পুনাক, যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে কিশোরগঞ্জ ও চট্টগ্রাম জেলা পুনাক,  যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে রাজশাহী ও রাঙামাটি জেলা পুনাক, যৌথভাবে চতুর্থ স্থান পেয়েছে বাগেরহাট ও টাঙ্গাইল জেলা পুনাক। বগুড়া ও নরসিংদী জেলা পুনাক যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি গতকাল রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলা’ আয়োজন করে। পুনাকের  সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, পুনাকের সাবেক সভানেত্রী  ফয়জুন নেছা বেগমসহ জেলা পুলিশ সমূহের সম্মানিত পুনাক সভানেত্রীবৃন্দ ।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বাগেরহাট জেলা পুনাকের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন জেলা পুনাকের সভানেত্রী শোভা আরিফ।

শোভা আরিফ এ প্রসঙ্গে বলেন, সুনির্র্দিষ্ট পরিকল্পনা ও  পরিশ্রমের ফলশ্রুতিতে বাগেরহাট জেলা পুনাকের স্টলটি সারা দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করায় বাগেরহাট জেলা পুনাক অত্যন্ত গর্বিত। তিনি বাগেরহাট  জেলা পুনাক স্টলের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত ২৯ এপ্রিল ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ শুরু হয়। এ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত আনন্দমেলাটি আজ শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat