×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ২৩৪৩৪৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আসন্ন বর্ষা মৌসুম ও বিদ্যমান প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য- ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’, অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।”

তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে যাতায়াত এবং পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নদী ও নৌযান। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সব ধরনের নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে সরকার নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নৌপথ খনন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষা ও নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলের নৌ আইন মেনে চলা অত্যাবশ্যক। আমার বিশ্বাস ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই সবাইকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচলের অনুরোধ করছি। একই সঙ্গে নৌযান চালকদেরকে নিরাপত্তা সরঞ্জামের সঠিক ব্যবহার করে সতর্ক হয়ে নৌযান পরিচালনা করার আহ্বান জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat