×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৭৬৫৫৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রবর্তক মোড় ভবনে অবস্থিত আমেরিকান কর্ণার চট্টগ্রামে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চসিক মেয়র ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস. এম. নছরুল কদির।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার আমেরিকান রাষ্ট্রদূত সিটি মেয়র এবং ভাইস চ্যান্সেলরের কাছ থেকে ইউনিভার্সিটির শিক্ষা ক্যারিকুলাম এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক নছরুল কদির যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে প্রক্রিয়াকে আরো সহজ করার আহবান জানালে রাষ্ট্রদূত তাতে সহযোগিতার আশ্বাস দেন।

আমেরিকান কর্ণার চট্টগ্রামের মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীসহ চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থীরা আমেরিকায় উচ্চশিক্ষা লাভের সুবিধাদি ও আমেরিকান সংস্কৃতি সম্পর্কে জেনে ঋদ্ধ হচ্ছে বলে মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আরো সুযোগ সুবিধা দেয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, ইউএসএ অ্যামবেসি পাবলিক ডিপ্লোমেসি সেকশনের ডিরেক্টর স্কট হার্টম্যান, পাবলিক অ্যানগেজমেন্ট স্পেশালিস্ট ফারাহ নাজ মেহরিন ও আমেরিকান কর্নার চট্টগ্রামের কো-অর্ডিনেটর পংকজ বিশ্বাস। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat