×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৬৫৪৬০৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চারটি অনুষদের কৌশলগত পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। 

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোশাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আহাদুজ্জামান।

দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মৎস্যবিজ্ঞান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদীয় ফাইভ-ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যানিং কমিটিসমূহের  আহ্বায়ক, সদস্য ও বহিঃসদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও পরিচালক (অর্থ ও হিসাব) অংশগ্রহণ করেন। 

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কর্মশালার টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিভাসু’র ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat