×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩৪৩৩২৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কে আয়োজিত ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় কে বা কারা রাশিয়ার পক্ষ থেকে অংশ নেবেন-সেই প্রশ্নের উত্তর বুধবারও এড়িয়ে গেল ক্রেমলিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান।

মস্কো থেকে এএফপি জানায়, চলমান যুদ্ধ শুরুর শুরুর দিকে দু’পক্ষের প্রতিনিধিদের মধ্যে সংক্ষিপ্ত কয়েকটি সাক্ষাৎ হলেও এটি হবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রথম সরাসরি আলোচনা। গত সপ্তাহান্তে এক মধ্যরাতের ভাষণে পুতিন নিজেই আলোচনার ডাক দেন।

তবে তিনি তাতে অংশ নেবেন কি না, কিংবা প্রতিনিধি দলে কে কে থাকবেন, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি রাশিয়া।

বুধবার ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এএফপির প্রশ্নের জবাবে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'রুশ প্রতিনিধি দল ১৫ মে ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রতিনিধি দলের অপেক্ষায় থাকবে।'

তবে সেই দলে কারা থাকবেন  জানতে চাইলে পেসকভ জানান, 'এখনও প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে আমরা জানিয়ে দেব।'

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে ঘোষণা দেন, তিনি তুরস্ক সফরে যাচ্ছেন এবং সেখানেই প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনা করবেন।

তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় উপস্থিত থাকলে পুতিনের অংশগ্রহণ নিশ্চিত হবে।

ট্রাম্প এই প্রস্তাব নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সিনেটর মার্কো রুবিও উপস্থিত থাকবেন এবং শুক্রবার ইস্তাম্বুলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে—যার ফলে আলোচনা শুরু হওয়ার দিন নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বুধবার থেকেই তুরস্কের উপকূলীয় শহর আনতালিয়ায় এক বৈঠকে বসছেন ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় উঠে আসবে সামরিক ব্যয় বাড়ানোর বিষয়টি। এই বৈঠক শেষ হওয়ার পরই রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat