×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ২৩৪৬৫৮৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মা তুমি আবার এসো’ ভক্তের এই আকুতির মধ্য দিয়েই দেবী প্রতিমা বিসর্জনের মাধ্যমে আজ বৃহস্পতিবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব।

পাঁচদিনব্যাপী পূজা-অর্চনার পর বিজয়া দশমীতে ভক্তরা মণ্ডপে মণ্ডপে দর্পণ-বিসর্জন, সিঁদুর খেলা, ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান।

গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী পাঁচ দিন বগুড়ার বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনায় দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ভক্তরা। বৃহস্পতিবার সকালে দর্পণ-বিসর্জন শেষে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

প্রতিমা নিরঞ্জনের জন্য ভক্তরা ট্রাক ও ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে করতোয়া নদীর এসপি ব্রিজ, দত্তবাড়ি ও ফুলবাড়ী ঘাটে আসেন। সেখানে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা স্বামীর গৃহ কৈলাসে ফিরে যান এবং আগামী শরতে তিনি আবার বাবার গৃহে ফিরে আসবেন। ভক্তদের বিশ্বাস, দেবীর বিদায়ের সঙ্গে পৃথিবী থেকেও সকল অপশক্তির বিনাশ ঘটে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিমা বিসর্জন কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, “এবার সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সবার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat