×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ৬৫৭৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’র উদ্বোধন করেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : পিআইডি

বাণিজ্য ও বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তারা দেশে ফিরে গেছেন। আগামী ২/৩ দিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।’

তিনি বলেন, তার্কিশ বিশেষজ্ঞ দলের প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat