×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ৫৫০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে হাত ধোয়া দিবস ।
নীলফামারী জেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে নীলফামারী পৌরসভার আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। সভায় নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা সুস্থ জীবন ও স্বাস্থ্যকর সমাজ গড়তে টেকসই স্যানিটেশন ব্যবস্থা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্ব প্রদান করেন।

কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat