×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৪৩৫৪৪৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : পিআইডি
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে রূপান্তরের পরিকল্পনা সরকার অনুমোদন করেছে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে জায়গার সংকট থাকায় সাইকিয়াট্রি শিক্ষা, গবেষণা ও সেবার সম্প্রসারণে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে। পাবনার অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিক মানের নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, সাইকিয়াট্রি বিষয়ে প্রতিশ্রুতিশীল গবেষকদের পুরস্কৃত করা ভবিষ্যতে তাদের আরো উৎসাহিত করবে এবং এ খাতে দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে সহায়তা করবে।

উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত সাইকিয়াট্রিস্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি আমার কাছে নিজের ঘরে ফেরার মতো অনুভূতি। 

তিনি অংশগ্রহণকারীদের প্রতি পেশাগত মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাইকিয়াট্রি চর্চার অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার এবং ডা. রওশন আরা বেগম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat