×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৩৪৫৪৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির পথসভায় মানুষের ঢল।
পটুয়াখালী জেলার বাউফলের নাজিরপুর তাঁতের কাঠির বাকলা বাজারে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নির্দেশনায় বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ পলাশের সভাপতিত্বে এ পথসভা করা হয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার সাবেক সদস্য সচিব ওয়ালিউর রহমান। এ সময় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ। তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলাল আকন, নাজিরপুরের প্যানেল চেয়ারম্যান মৌসুমী আক্তার রুমা প্রমুখ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat