×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৩৪৫৪৪৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বিকেলে হাটহাজারীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, ‘চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় তার নাম রয়েছে। তার বিরুদ্ধে আরও অন্য কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফতেপুর ইউনিয়নে আধিপত্য বজায় রাখেন যুবলীগ নেতা হানিফ। তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ছোট ভাই ইকবাল। যিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে হাটহাজারিসহ বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার দোকান দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা করে হানিফের অনুসারীরা। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। এরপর চলতি বছরের ৩১ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফসহ চার শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা পৃথক মামলার আসামি মোহাম্মদ হানিফ। মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি। অবশেষে ঘটনার দুমাস পর গ্রেফতার করা হলো তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat