×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৬৫৭৬৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সন্দেহভাজনকে শনাক্ত করা এই মামলার একটি বড় অগ্রগতি। ওই গুলিবর্ষণের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই ঘটনার তদন্তকারীরা একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। সিবিএস নিউজও একই রকম তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত শনিবার এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

এক ব্যক্তি রাইফেল নিয়ে  ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনে প্রবেশ করেন, ওই সময়  শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। ওই বন্দুকধারী ব্যক্তি গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করে পালিয়ে যায়।

তদন্তকারীরা খুব কম তথ্য নিয়ে কাজ শুরু করেছে। তারা সন্দেহভাজন ব্যক্তির ছবি এবং সেই ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির ছবি প্রকাশ করেছেন, যাতে করে তাদের তাদের খুঁজে বের করা যায়।

কর্মকর্তারা প্রতিদিন গণমাধ্যমে তথ্য দিয়ে যাচ্ছেন।

নিহত দুই শিক্ষার্থীর একজন  হলেন এলা কুক, যিনি বিশ্ববিদ্যালয়ের রিপাবলিকান পার্টি এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।  

অন্যজন হলেন মুয়াহাম্মদ আজিজ উমুরজোকোভ, যিনি উজবেকিস্তান থেকে আগত এবং নিউরোসার্জন হতে চাইছিলেন।

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি সংবাদিকদের বলেন, ‘বেঁচে যাওয়া একজনের অবস্থা গুরুতর তবে স্থিতিশীল, পাঁচ জনের অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা দেওয়ার পর দুই জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

প্রাথমিকভাবে কর্মকর্তারা গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে আটক করা হয়। তবে পরে তাকে মুক্তি দেওয়া হয়।

ওই বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২শ’ নিরাপত্তা ক্যামেরার একটিও পুলিশের নজরদারি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত ছিল না বলে জানা গেছে। 

এমন সংবাদ প্রকাশ পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সকলের কাছ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এই বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০০টিরও বেশি বন্দুক সহিংসতার  ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat