×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৬৫৭৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার একটি বিশাল প্রতিরক্ষা নীতি বিলে স্বাক্ষর করেছেন, যা ইউরোপের প্রতি মার্কিন কংগ্রেসের দৃঢ় দ্বি-দলীয় সমর্থন এবং ন্যাটো ও মিত্রদের প্রতি ট্রাম্পের শত্রুভাবাপন্ন আচরণের বিপরীত অবস্থান তুলে ধরেছে।

এই আইন ইউরোপের নিরাপত্তা ও আমেরিকার মিত্রদের প্রতি শক্তিশালী সমর্থন নিশ্চিত করেছে।

আইন প্রণেতাদের মতে, বার্ষিক জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ), কংগ্রেসে আন্তঃদলীয় সহযোগিতার কয়েকটি রীতিনীতির মধ্যে একটি। 

ওয়াশিংটনের অন্যান্য স্থানে বিভাজন তীব্রতর হলেও, এটি আগামী বছরের জন্য দেশের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ক্ষেত্রগুলো নির্ধারণ করে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ট্রাম্প এমন একটি আইনে স্বাক্ষর করেছেন যা মার্কিন সৈন্যদের বেতন বৃদ্ধি করে, দেশের ‘শক্তির মাধ্যমে শান্তি এবং ট্রাম্প সমর্থিত ‘গোল্ডেন ডোম’ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অর্থায়ন করে।

গত সপ্তাহে হাউসের সবুজ সংকেতের পর গত বুধবার সিনেট সহজেই এনডিএএ এই বিলটি পাস করে।

ইউরোপের বিভিন্ন রাজধানীতে ট্রাম্পের বক্তব্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাফল্য এসেছে। 

সাম্প্রতিক হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপকে অতি-নিয়ন্ত্রিত, সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন ও নিজস্ব প্রতিরক্ষার প্রতি অপর্যাপ্ত প্রতিশ্রুতিবদ্ধ হিসাবে চিত্রিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat