×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৮৭৬৪৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন অভিনেতা জেমস র‌্যানসোন মারা গেছেন। জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘দ্য ওয়্যার’-এ মাদক ব্যবসায়ী জিগি সোবোটকা চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। রোববার কর্মকর্তারা জানান, মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, র‌্যানসোনের মৃত্যু আত্মহত্যাজনিত।

চরিত্রাভিনেতা হিসেবে পরিচিত র‌্যানসোন পর্দায় প্রায়ই অতীতের ক্ষতবিক্ষত জীবনের চরিত্রে অভিনয় করতেন। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। এই শহরই ছিল ‘দ্য ওয়্যার’ সিরিজের প্রধান পটভূমি। সিরিজটি ২০০০-এর দশকের শুরুতে পুলিশ কর্মকর্তা ও তাদের তদন্তাধীন মাদক ব্যবসায়ীদের গল্প তুলে ধরে।

পুরস্কারপ্রাপ্ত এই সিরিজের দ্বিতীয় মৌসুমে তিনি ১২টি পর্বে ডক শ্রমিক থেকে মাদক ব্যবসায়ীতে পরিণত হওয়া এক চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশনের বাইরে হলিউডের বেশ ক’টি ছবিতেও অভিনয় করেন র‌্যানসোন। এর মধ্যে রয়েছে ভৌতিক চলচ্চিত্র ‘ইট: চ্যাপ্টার টু’ এবং ‘দ্য ব্ল্যাক ফোন’।

চলতি বছরে তার শেষ পর্দায় উপস্থিতি ছিল পিকক টেলিভিশনের সিরিজ ‘পোকার ফেস’ ও চলচ্চিত্র ‘ব্ল্যাক ফোন ২’-এ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat