×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৫৪৬৫৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘সুপার ক্যারাভ্যান’-এর উদ্বোধন করা হয়। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে প্রচারণার উদ্দেশ্যে বিশেষভাবে নকশাকৃত ‘সুপার ক্যারাভ্যান’ নামে ১০টি ‘ভোটের গাড়ি’ আজ দেশব্যাপী যাত্রা শুরু করেছে।

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘সুপার ক্যারাভ্যান’-এর উদ্বোধন করা হয়।

ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এই প্রচারণার মূল প্রতিপাদ্য হলো, ‘দেশের চাবি আপনার হাতে’।

সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয় সাতটি সংক্ষিপ্ত টিভিসি তৈরি করেছে, যেখানে ফেলানী হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, ব্যাপক প্রতিবেশী প্রভাব ও নির্ভরশীলতা ইত্যাদি ঘটনা তুলে ধরা হয়েছে। এসব টিভিসি দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হবে, যাতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি পায়।

কর্মকর্তারা জানান, সরকার আরও অন্তত ৩০টি টিভিসি তৈরির পরিকল্পনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat