×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৫
  • ৩২৪৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইলে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ।
নড়াইল জেলায় আজ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নড়াইল শাখা কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। 
ইউডিসি কনস্ট্রাকশন ও কিষাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. কালাম হোসেন তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। 
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ও নড়াইল শাখা ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত হোসেন সিকদার, ফয়সাল মোস্তারী, রেমিটেন্স যোদ্ধা রয়েল মোস্তারী, মো. সোহরাব হোসেন, হাবিবুল্লাহ বাহার।

ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদ বলেন, ব্যাংকিং সেবা কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি সমাজে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। 

আর সেই ধারাবাহিকতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat