×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ২৩৪৩৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডির (পুরুষ ও নারী) জেলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে পুরুষ বিভাগে মৌলভীবাজার ও খুলনা এবং নারী বিভাগে ব্রাহ্মণবাড়িয়া ও রংপুর ফাইনালে নাম লিখিয়েছে।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয় মৌলভীবাজার ও বগুড়া। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মৌলভীবাজার ৪০-৩৫ পয়েন্টের ব্যবধানে বগুড়াকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। দিনের দ্বিতীয় সেমিফাইনালে খুলনা একক আধিপত্য বজায় রেখে ৩৪-১৮ পয়েন্টের বড় ব্যবধানে টাঙ্গাইলকে হারিয়ে ফাইনালে ওঠে।

গ্রুপ পর্বে মৌলভীবাজার 'ক' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং টাঙ্গাইল রানার্সআপ হয়ে সেমিফাইনালে এসেছিল। অন্যদিকে 'খ' গ্রুপ থেকে খুলনা চ্যাম্পিয়ন ও বগুড়া রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল।

নারী বিভাগের লড়াইয়ে চমক দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। প্রথম সেমিফাইনালে তারা গোপালগঞ্জকে ৩৪-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। দিনের শেষ সেমিফাইনালে রংপুর ৩৭-২৯ পয়েন্টে রাঙ্গামাটিকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে নিজেদের স্থান পোক্ত করে।

'ক' গ্রুপ থেকে গোপালগঞ্জ চ্যাম্পিয়ন ও রংপুর রানার্সআপ হয়েছিল। আর 'খ গ্রুপ থেকে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া রানার্সআপ হয়ে সেমিতে উত্তীর্ণ হয়।

আগামীকাল রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে জেলা চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচগুলো।

সকাল ১০টায় পুরুষ বিভাগে ফাইনালে মৌলভীবাজার বনাম খুলনা এবং সকাল ১১টায় নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়া বনাম রংপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat