×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৪৩৬৫৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে একজন ফেডারেল এজেন্টের গুলিতে এক নারী বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ায় গতকাল সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মিনেসোটা রাজ্য।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মামলা দায়েরকারী মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন উত্তরাঞ্চলীয় রাজ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিবাসন কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি ‘আমাদের কম নিরাপদ করে তুলেছে।’

এলিসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজ্যের ফেডারেল সরকারের হাজার হাজার কম প্রশিক্ষিত, আগ্রাসী ও সশস্ত্র এজেন্ট আমাদের সম্প্রদায়ে ঢুকে পড়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বৈচিত্র্য, আমাদের গণতন্ত্র এবং ফেডারেল সরকারের প্রতি মতপার্থক্যের কারণে মিনেসোটাকে লক্ষ্যবস্তু করা স্পষ্টভাবে সংবিধান ও ফেডারেল আইনের লঙ্ঘন।’

তিনি আরও বলেন, এটি মূলত একটি ফেডারেল আক্রমণ।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন দমনের জন্য মিনেসোটাকে লক্ষ্যবস্তু করছেন, কারণ এখানে ডেমোক্র্যাট নেতৃত্ব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat