×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৬৭৬৬৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়াটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়াটি আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যে এই অধ্যাদেশটিতে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তসমূহ অন্তর্ভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। 
 
শিক্ষা মন্ত্রণালয় জানায়, উচ্চশিক্ষার ধারাবাহিকতা রক্ষায় ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু করা হয়েছে। উচ্চশিক্ষার এই নতুন কাঠামোটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব এবং ধৈর্যশীল হতে সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।

সেইসঙ্গে কোনো ধরনের অসম্পূর্ণ তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন ব্যাহত না হয়, সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat