×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৭৬৬৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের ব্যবহারের জন্য অনুমোদিত ক্যালকুলেটরের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের নির্দিষ্ট ৮টি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

ক্যালকুলেটরের মডেলগুলো হলোু-এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডব্লিউ।

উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনোভাবেই প্রোগ্রামিং করা যায় এমন ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করা যাবে না বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবদের এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি অত্যন্ত জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat