×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৫৬৬৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার ওপর  গুরুত্বারোপ করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানিজের (বিএপিএলসি) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের সব কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

অনুষ্ঠানে বিএপিএলসির নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশ, দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পুঁজিবাজারের কল্যাণ ও উন্নয়নে বিএসইসি সর্বদা তৎপর রয়েছে এবং এ ক্ষেত্রে অংশীজনদের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশীজন হলো বিএপিএলসি। পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের ক্ষেত্রে বিএপিএলসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বেলা ১০টায় বিএসইসি ভবনের কমিশন সভাকক্ষে শুরু হওয়া এ সভায় বিএপিএলসির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদসহ নির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। 

এদের মধ্যে ছিলেন- এনার্জিপ্যাক পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ, এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ইমাম শাহীন, প্রভাতী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউবল পেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা, রবি আজিয়াটার পরিচালক শরীফ শাহ জামাল রাজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. শরীফ হাসান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান এবং বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন।
এ ছাড়া সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat