×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সিএ প্রেস উইং
বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) দিবস হিসেবে প্রতি বছর ২৩ মার্চ পালনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। 

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, স্কুল ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত সংগঠন বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর ১৯৭৯ সালের ২৩ মার্চ একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার এই দিনটির স্বীকৃতি হিসেবে প্রতিবছর ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, এই দিবস পালনের মাধ্যমে তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিএনসিসির ভূমিকা আরও তুলে ধরা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat