×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ৬৭৮৬৭৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতেও সফলভাবে পা রেখেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মূলত সাধারণ খাবারের তুলনামূলক উচ্চ মূল্য নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা বিতর্ক।
মুম্বাইয়ের একটি ৯০ বছরের পুরনো পর্তুগিজ বাংলোতে প্রায় ২ হাজার ৫০০ বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই রেস্তোরাঁটি। জানা গেছে, ‘স্কারলেট হাউজ’-এর অর্ধেক মালিকানা মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খানের।
স্বাস্থ্যসচেতন জীবনযাপনের জন্য পরিচিত মালাইকার রেস্তোরাঁটির মেনুও সাজানো হয়েছে পুষ্টিকর খাবারে। তবে দাম দেখে অনেকেই বিস্মিত। মেনুতে এক প্লেট সাধারণ মশলা খিচুড়ির দাম ৫৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ টাকা)। এছাড়া— অ্যাভোকাডো টোস্ট: ৬২৫ রুপি, বিশেষ সালাদ: ৭২০ রুপি, লুধিয়ানার বাটার চিকেন: ৭৫০ রুপি।
খাবারের পাশাপাশি পানীয়ের দামও চমকে দিয়েছে সাধারণ গ্রাহকদের। স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত— এক বোতল পানির দাম: ৩৫০ রুপি, বিট ও বেদানার বিশেষ পানীয়: ৪৫০ রুপি। এছাড়া অভিজাত এই রেস্তোরাঁয় রয়েছে প্রায় ২৯ হাজার রুপি মূল্যের শ্যাম্পেন ও ককটেল।
প্রায় ১০০ আসন বিশিষ্ট ‘স্কারলেট হাউজ’ আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার জন্য ইতোমধ্যেই বলিউড তারকাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মালাইকা আরোরা নিজেই জানিয়েছেন, তিনি ব্যক্তিগত জীবনে যে ধরনের ডায়েট ও খাদ্যাভ্যাস অনুসরণ করেন, তার ওপর ভিত্তি করেই রেস্তোরাঁর মেনু তৈরি করা হয়েছে।
এরই মধ্যে বলিউডের অনেক তারকাকে এই রেস্তোরাঁয় দেখা গেছে। তবে সাধারণ খাবারের উচ্চমূল্য নিয়ে আলোচনা-সমালোচনা এখনও থামেনি।

সূত্র: বলিউড শাদিজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat