×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত

  • প্রকাশিত : ২০১৭-০১-৩১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- নির্বাচন কমিশন (ইসি) গঠনে করা সার্চ বা অনুসন্ধান কমিটির কাছে পাঁচজন গ্রহণযোগ্য ব্যক্তির নাম জমা দিতে আজ মঙ্গলবার সচিবালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। বেলা ১১টার মধ্যে প্রতিনিধিদলটির সচিবালয়ে যাওয়ার কথা আছে। ওই প্রতিনিধিদলে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব (পিএস) এ বি এম আবদুস সাত্তার। এর আগে রোববার রাতে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে খালেদা জিয়া সভাপতিত্ব করেন। বৈঠকে দলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মির্জা আব্বাসসহ বেশির ভাগ স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন। এর আগে ওই দিন দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছিলেন, ইসি গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে কি না, সে বিষয়ে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম চেয়েছে অনুসন্ধান কমিটি। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দল এই নাম দেওয়ার সুযোগ পাবে। গত শনিবার প্রথম বৈঠকে সার্চ কমিটি এ সিদ্ধান্ত নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat