×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বিশ্বে বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছেঃ ফখরুল
নিজস্ব প্রতিনিধি: -সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বিশ্বে বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির নেতা বলেন, বিএনপি জঙ্গি দমনে জাতীয় ঐক্য তৈরি করার আহ্বান জানালেও সরকার তাতে কর্ণপাত না করে উল্টো তাঁর দলের নেতাদের জঙ্গি সংশ্লিষ্টতার দায় চাপানোর চেষ্টা করছে।অনুষ্ঠানে নিরাপত্তা ও সামরিক বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি হতে যাচ্ছে তা জনসম্মুখে প্রকাশের আহ্বান জানান মির্জা ফখরুল। এ ছাড়া সংবিধানে সহায়ক সরকার নেই এবং সংবিধান সংশোধন করা যাবে না—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সংবিধান সংশোধন করা না গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন সংবিধানে আসবে কীভাবে। বিরাজমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় দেশে অর্থনৈতিক কোনো উন্নয়ন হয়নি অথচ সরকার অর্থনৈতিক অগ্রগতির ভুল চিত্র প্রকাশ করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat