×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৫
  • ৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিচারপতি ফজলুল হকের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট
কোর্ট রিপোর্টার : – জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার সকালে বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।২০১০ সালের সেপ্টেম্বরে বিচারপতি ফজলুল হকের মামলার কার্যকারিতা স্থগিত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন আপিল বিভাগ।বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় মামলা করে দুদক। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করলে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat