×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৬
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগানে ব্যাংকের নারী কর্মকর্তা খুন
 নিজস্ব প্রতিনিধি: –রাজধানীর কলাবাগানে বাসার সামনে যমুনা ব্যাংকের নারী কর্মকর্তাকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার সাবেক স্বামী। ব্যাংক কর্মকর্তা এই নারীর নাম আরিফুন্নেছা (২৭)। তিনি যমুনা ব্যাংকে কার্ড ডিভিশনে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর সাবেক স্বামী রবিন পালিয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কলাবাগানের সেন্ট্রাল রোডে ১৩, ওয়েস্টার্ন স্ট্রিট বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ওসি ইয়াছিন আরাফাত জানান, তিন মাস আগে আরিফুন্নেছা তার স্বামী রবিনকে তালাক দেয়। এর আগে রবিনের কার্যক্রম নিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল। চার বছর আগে তাদের বিয়ে হয়। জামালপুর সদর থানায় বাড়ি আরিফুন্নেছা ১৩, ওয়েস্টার্ন স্ট্রিটের ঐ অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। তালাকের পর রবিন প্রায়ই তাকে উত্যক্ত করত। বৃহস্পতিবার সকাল ৯টায় ঐ বাসার সামনে দাড়িয়ে ছিল রবিন। এ সময় আরিফুন্নেছা অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিচে নামতেই ছুড়ি নিয়ে রবিন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার বাম ঘাড় ও গলার সংযোগ স্থলে গভীর ক্ষতর চিহ্ন রয়েছে। আহত অবস্থায় ঐ বাসার খাদিজা নামের এক মহিলা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা জানান আগেই তার মৃত্যু হয়েছে।খবর পেয়ে আরিফুন্নেছার ভাই আলামিন হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, রবিন মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পারিবারিক সম্মতিতেই তার বোন রবিনকে তালাক দেয়। এর জের ধরেই রবিন তার বোনকে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat