×
ব্রেকিং নিউজ :
অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে গুলা গুলি

 নিউজ ডেস্ক:-লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে থেকে গুলির আওয়াজ শোনা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে।গোটা সংসদ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।সংসদের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে।সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।

ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেওয়া হচ্ছে এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কীনা তা এখনও নিশ্চিত করা যায় নি। দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুর উপর পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেবার খবর পাওয়া যাচ্ছে।সংসদের ভেতর থেকে কাউকে বেরতে বারণ করা হয়েছে।বিবিসির ওয়েস্টমিনিস্টার সংবাদদাতা লরা কুয়েন্সবার্গ জানাচ্ছেন পুলিশ তাকে বলেছে একজনকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।সংসদসদস্যরা বলছেন তিন থেকে চারটি গুলির আওয়াজ শোনা গেছে।গোটা এলাকা জুড়ে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে।বিবিসির সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানাচ্ছেন অন্তত ১২ জন সেতুর উপরের হামলায় আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।বিবিসির সংবাদদাতা আরও জানাচ্ছেন সংসদ এলাকার ভেতরে আরও মানুষ আহত হয়ে পড়ে আছেন।   সুত্র-বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat