×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৯
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শহরের আস্তানাটিতে তিন-চারজন এবং নাসিরপুরের আস্তানায় আরও দু চারজনের বেশি জঙ্গি থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদক :মোঃ নুর উদ্দিন  :- মৌলভীবাজারে সন্দেহে থাকা দুটি জঙ্গি আস্তানার মধ্যে একটিতে তিন-চারজন আরেকটিতে তারও কিছু বেশি জঙ্গি থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষায়িত ইউনিট সোয়াট রওনা দিয়েছে বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৌলভীবাজারের শহরের আস্তানাটিতে তিন-চারজন এবং নাসিরপুরের আস্তানায় আরও দু চারজন বেশি জঙ্গি থাকতে পারে। এর মধ্যে দু একজন নারীও থাকতে পারেন।উল্লেখ্য, বুধবার ভোর থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামের দুটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশ-র্যা ব। দুটি বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।পুলিশ জানিয়েছে, যে বাড়ি দুটিতে পুলিশ অভিযান চালাচ্ছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ীর মালিকই আবার লন্ডন প্রবাসী।মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল জানান, ওই দুই জঙ্গি আস্তানা ঘিরে রাখার চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় বাহাদুরপুর গ্রামের একতলা বাড়িতে প্রবেশ করতে চাইলে জঙ্গিরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুঁড়ে।এদিকে পৌরসভার বড়হাটে দ্বিতল বাড়ি থেকেও জঙ্গিরা তিনটা গ্রেনেড ছোড়ে। এরমধ্যে দুইটির বিস্ফোরণ হয়। একটি অবিস্ফোরিত রয়ে গেছে। জবাবে পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।দুটি আস্তানা কড়া নিরাপত্তায় ঘেরাও করে রাখা হয়েছে। নিরাপত্তার জন্য সাংবাদিকসহ কাউকে বাড়িটির আশপাশের এলাকায় যেতে দেয়া হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat