×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৪-০১
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :- শুরু থেকে বেশ মারমুখী হয়ে ব্যাট চালাচ্ছিলেন লঙ্কান দুই ব্যাটসম্যান আসিলা গুনারত্নে ও উপুল থারাঙ্গা। মাশরাফি, মুস্তাফিজ কাউকেই যেন তোয়াক্কা করছিলেন না। এমনকি মেহেদি হাসান মিরাজের প্রথম ওভারটাও বেশ খরচে হয়ে যায়।
 
এরপরই মিরাজের পরের ওভারে প্যালিলিয়নে ফিরতে বাধ্য হন গুনারত্নে। ততক্ষণে তার রানের খাতায় যোগ হয়েছে ৩৪।অন্যদিকে পরের আক্রমণটা করেন গত ম্যাচের বাংলাদেশি বোলিং তান্ডব তাসকিন। ১৩ ওভার ৪ বলে ৩৫ রানে থারাঙ্গাকে সাজ ঘরে ফেরান তিনি।এখন ব্যাট করছেন চান্দিমাল, মেন্ডিস। সবশেষ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৮ রান।সিরিজের আগের দুই ম্যাচে টসে হারলেও তৃতীয় দিনের টসে অর্থাৎ আজকের টসে জয়লাভ করে বাংলাদেশ। আর সেই সুবাদে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি।জয় দিয়ে দুর্দান্তভাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই আজকের ম্যাচটি সিরিজ নিজেদের করে নেয়া দারুণ এক সুযোগ মাশরাফির দলের সামনে। এই সুযোগটা কাজে লাগাতে বদ্ধ পরিকর টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat