×
ব্রেকিং নিউজ :
পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ছয় দিনব্যাপী বিজিবি-এমপিএফ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু
নিজস্ব প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক এবং মায়ানমারের মায়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) চিফ অব পুলিশ জেনারেল স্টাফ পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার   রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ছয় দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ছয় সদস্যের মায়ানমার প্রতিনিধি দল এবং বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে।বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা জানান, এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা।বিজিবির পক্ষ থেকে মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।অপরদিকে, মায়ানমার প্রতিনিধি দলের পক্ষ থেকে সীমান্ত অপরাধ, আটককৃত বাংলাদেশি নাগরিক সম্পর্কিত তথ্য বিনিময়, মাদক পাচারের বিষয়টি আলোচনা করা হবে।আলোচনা শেষে যৌথ দলিল স্বাক্ষরের আগে মায়ানমার প্রতিনিধি দল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।আগামী ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষর শেষে মায়ানমার প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat